মানবিক চিকিৎসক হতে পারলেই ডাক্তারি...
একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই ডাক্তার হওয়া সার্থক হবে বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা....
নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গ্র্যাজুয়েশন উৎসব
ছবি সংগৃহিত
একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই ডাক্তার হওয়া সার্থক হবে বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
নবীন চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের এমনভাবে গড়ে উঠতে হবে, যাতে রোগীরা প্রকৃত চিকিৎসাসেবা পান। দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বানও জানান তিনি।
শুক্রবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ‘ক্লাস ২০২৬’-এর ইন্টার্ন সমাপ্তি ও গ্র্যাজুয়েশন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. এ.এফ.এম. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. খালেকুজ্জামান দিপু। এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে এমবিবিএস ও বিডিএস ব্যাচের কৃতী গ্র্যাজুয়েটদের সংবর্ধনা দেওয়া হয়। সনদ ও সম্মাননা গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গ্র্যাজুয়েটদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এসএ/সিলেট
একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই ডাক্তার হওয়া সার্থক হবে বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা....
সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ লাখ ১২ হাজার টাকা সিজারমূল্যের ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯...
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের চারবারের নির্বাচিত...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একটি সড়ক প্রশস্ত ও উন্নত হলে এর সুফল কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং পুরো এলাকার মানুষ ভোগ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...