কোম্পানীগঞ্জে গালির জেরে চাচাকে...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘পাগল’ বলে গালি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা...
নিহত রুস্তম আলী
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘পাগল’ বলে গালি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা বিল্লাল মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় বিল্লালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন।
বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরদেও গ্রামের পুরান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রুস্তম আলী তাঁর চাচাতো ভাইয়ের ছেলে বিল্লাল মিয়াকে ‘পাগল’ বলে গালি দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বুধবার সকালে বিল্লালের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় রুস্তম আলীর ওপর ধারালো বটি-দা দিয়ে হামলা চালান বিল্লাল। এ সময় তাঁর মাথা, গলা ও পেটে এলোপাতাড়ি কোপ দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন বিল্লাল মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমানী গনি জানান, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে দক্ষিণ বুরদেও এলাকায় হত্যাকাণ্ডের খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিল্লাল মিয়া (৩০) নামে একজনকে আটক করে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘পাগল’ বলে গালি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা...
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা বজায় রাখতে সিলেট মহানগরী ও নগরের বাইরে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার পরিধি আরও সম্প্রসারিত করা হচ্ছে বলে জানিয়েছেন...
সিলেটকে পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের...
অনলাইনে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। বিয়ে ও ধর্মান্তর নিয়ে...
কানাইঘাটে মোটরসাইকেল চালক ও নিরীহ শ্রমিক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা...