দক্ষ ও ত্যাগী নেতৃত্বই সিলেটের...
দক্ষ ও ত্যাগী নেতৃত্ব সিলেটের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর...
ছবি সংগৃহীত
কেবল পাসের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী ও প্রকৃত সুনাগরিক তৈরি করাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, ‘পাস করলাম, ভালো গ্রেড পেলাম, চাকরির ইন্টারভিউতে গিয়ে কিছুই পারলাম না-এটা তো কাম্য নয়। সরকার এ ধরনের শিক্ষা চায় না। এ সরকারের আমলে সব পরীক্ষার খাতা ভালোভাবে মূল্যায়ন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থী ও প্রকৃত সুনাগরিক তৈরি করতে হবে।’
সোমবার (২ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার প্রসার ঘটাতে সরকার ১ লাখ ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা স্কুলব্যাগ, জুতা ও ইউনিফর্ম পাবে। মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, শুধু বিদেশে যাওয়ার স্বপ্ন দেখলে চলবে না; ভালোভাবে পড়াশোনা করে দেশের জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মোবাইল আসক্তি শিক্ষার্থীদের জন্য অভিশাপ। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
সরকার পরিচালনা ও জাতীয় ঐক্যের প্রসঙ্গে এমপি এমরান বলেন, সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা হয়। তবে রাষ্ট্রের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’। তাই সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জিন্নুর আহমদ চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী এবং উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো. আব্দুল কাদির ও মো. ইখতিয়ার উদ্দিন।
এসএ/সিলেট
দক্ষ ও ত্যাগী নেতৃত্ব সিলেটের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্রঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর...
কেবল পাসের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী ও প্রকৃত সুনাগরিক তৈরি করাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও...
মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ...
নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে জরিমানা করেছে জেলা প্রশাসন। রবিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো....
সিলেটের কানাইঘাটে চুরি হওয়া একটি লেগুনা গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ফয়সল আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধাওয়ার মুখে গাড়িটির...