সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে বাস...
সিলেট নগরীর যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের...
সিলেটের যানজট কমাতে ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয় সভা
ছবি সংগৃহীত
সিলেট নগরীর যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় প্রায় ২৫০ মিটার ঢালাই সড়ক নির্মাণের বিষয়টিও উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় নগরের যানজট পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসন, সিলেট সিটি করপোরেশন এবং পরিবহন মালিক সমিতির মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন এসএমপির উপকমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপকমিশনার (উত্তর) ও অতিরিক্ত দায়িত্বে উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপকমিশনার (সিটিএসবি) ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসনের দায়িত্বে থাকা মো. আফজাল হোসেন।
এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এসএমপির অন্যান্য কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
এসএ/সিলেট
সিলেট নগরীর যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের...
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে...
সিলেটের কানাইঘাটে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার চক্রের সদস্য মিজান উদ্দিন নামের এক...
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় তৎকালীন ফাঁড়ি ইনচার্জ ও বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড...
সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় রুহুল আমিন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা...