সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএলের চতুর্থ দিনের খেলা শেষে পুরস্কার বিতরণ

post-title

ছবি সংগৃহীত

২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২৬-২৭-এর সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচের চতুর্থ দিন শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ঢাকা বিভাগের খেলোয়াড় মার্শাল আইয়ুব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাঁর হাতে পুরস্কার তুলে দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন।

এ সময় উপস্থিত ছিলেন ম্যাচ রেফারী সৈয়দ আদিল আহমদ ও মোহামেডান স্পোটিং ক্লাব সিলেটের সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক প্রমুখ।


এসএ/সিলেট