মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার...
যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম...
মহানগর বিএনপির লিফলেট বিতরণ
ছবি সংগৃহীত
মহানগরীর আম্বরখানা ও এর আশপাশের এলাকায় সর্বস্তরের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের মাঝে দ্রব্যমূল্যের বর্তমান এবং পূর্বের বাজার মূল্যের তুলনামূলক পর্যালোচনা সংবলিত লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মহানগর বিএনপি নেতৃবৃন্দ এই প্রচারণা চালান। এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের কার্যকর পদক্ষেপে বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্বাভাবিক ও জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি তুলে ধরেন।
লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, "আজ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব অর্থনৈতিক নীতিমালার কারণে বৈশ্বিক এই মহাবিপদের মধ্যেও বাংলাদেশের বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে বর্তমান বিএনপি সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।
অসাধু সিন্ডিকেট ও রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, একটি চিহ্নিত চক্রান্তকারী মহল এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালিয়ে সরকারের জনকল্যাণমুখী ইমেজ নষ্ট করতে চায়। কিন্তু বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে আছে। আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্বাভাবিক রাখবো।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, মাহবুবুল হক চৌধুরী ও মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, সহ-দপ্তর সম্পাদক মালেক আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন শামীম, নির্বাহী কমিটির সদস্য নুরুল হক রাজু, আব্দুল মুমিন ও মো. হারুন রশীদ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাংগঠনিক সম্পাদক খবির আহমদ নুনু মিয়া, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাজু মিয়া ও সাধারণ সম্পাদক কাহের আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০০৯ সালের এই দিনে সিলেট-ঢাকা মহাসড়কে...
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদীনা মার্কেটস্থ একটি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারী মাঠ থেকে এক সুবিশাল...