সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন...
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে শিল্পীদের...
ছবি সংগৃহীত
সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ফুচকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় পিকআপের দুই আরোহীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর মহাজনপট্টি এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি সাদা ও পীত রঙের পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে কাষ্টঘর-সোবহানীঘাটগামী সড়কের কাষ্টঘর মোড়সংলগ্ন মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজের সামনে পিকআপটি আটক করে।
এ সময় পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁরা হলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মো. লিয়াকত আলীর পুত্র মো. আতাউর রহমান এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত পচন আলীর পুত্র জেবুল আহমদ।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ঠ-১১-৭৪৪৩ নম্বরের পিকআপটি তল্লাশি করে ৯৮০ প্যাকেট ভারতীয় ফুচকা, ২০০ প্যাকেট গুঁড়া বিট লবণ, ১০০ প্যাকেট টি-সল্ট এবং ৫০ কেজি সাইট্রিক অ্যাসিড উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যগুলোর মোট আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলারুজু করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে শিল্পীদের...
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সহ-সভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (২৬...
প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হয়ে থাকতে এবং পরস্পরকে স্নেহ-মমতার বন্ধনে আবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী...
কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায়...
কানাইঘাট কৃষি অফিসের উদ্যেগে ফ্রিপ প্রকল্পের আওতায় প্রণোদনার মাধ্যমে কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...