সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন...
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে শিল্পীদের...
ছবি সংগৃহীত
সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে কাজের মান এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, “ঠিকাদারগণ উন্নয়নের অগ্রসৈনিক; তাই নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করে সিলেটকে একটি আধুনিক, নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত নগরী হিসেবে গড়ে তুলতে সিউকের পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। মানসম্মত অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।”
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিউক সম্মেলন কক্ষে সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সিলেটের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নকাজ গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাছুম ইফতেখার রসুল শিহাব, সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনি, সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ, ওয়াহিদ বক্স, কামাল আহমদ, মো. শাকিল আহমদ, মো. আজিজুর রহমান, শাহ্ মো. নজমুল ইসলাম ও তাজ উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে শিল্পীদের...
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সহ-সভাপতি সুফিয়ান আহমেদ পান্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (২৬...
প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হয়ে থাকতে এবং পরস্পরকে স্নেহ-মমতার বন্ধনে আবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী...
কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায়...
কানাইঘাট কৃষি অফিসের উদ্যেগে ফ্রিপ প্রকল্পের আওতায় প্রণোদনার মাধ্যমে কৃষকদের কৃষি কাজে ব্যবহৃত ২টি হাল চাষের ট্রাক্টর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...