হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচ দালাল...
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন নেশাগ্রস্ত ছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থনীয় সূত্রে জানা যায়, নিহত সাহাব উদ্দিনের ছেলে ইয়াফিন প্রায়ই নেশা করত। অনেক সময় নেশার টাকার জন্যবাবার সঙ্গে তার কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার ইয়াফিন আবারও নেশাগ্রস্ত অবস্থায় বাবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বটি দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। হয়তো নেশার টাকার জন্যেই সে তার পিতাকে হত্যা করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে...
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর...
হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের জন্য বরাদ্দ করা প্রায় চার লাখ টাকার সরকারি ওষুধের হিসাব দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর...
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...