সিলেটে বিজয় দিবস উদযাপনে সব...
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)...
ছবি সংগৃহীত
সরকারের নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করতে কানাইঘাটে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলার সড়কের বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানগুলো পরিদর্শন করেন।
এ সময় এলপিজি গ্যাস সিলিন্ডার এর দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক সিলিন্ডার ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, এখন থেকে নিয়মিত উপজেলার সকল হাট-বাজার এবং যেখানে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয় সেখানে নিয়মিত প্রশাসনের নজরদারি অভিযান অব্যাহত থাকবে।
প্রতিটি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী যেন সরকার নির্ধারিত মূল্য তালিক প্রদর্শন করেন। কোন ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, অবৈধ ভাবে মযুদ কিংবা সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোন ব্যবসায়ী এলপিজি গ্যাস বিক্রি করলে প্রশাসনকে জানানোর জন্য আহ্বান জানান।
এসএ/সিলেট
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর)...
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে উচ্চক্ষমতার ৫০টি বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায়...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক, কম্বল, চা-পাতা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড...
মহানগরীর চার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর)...
সুরমা নদীর ওপর সিলেটের ষষ্ঠ সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী...