সিলামে রাসেল হত্যা: মামলা না...
দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে...
ছবি সংগৃহীত
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল প্রশাসনের কর্মকর্তাদের প্রায় দুইঘন্টা অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা।
আন্দোলনকারী কর্মচারীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল পার্কভিউ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা। গত ছয় মাস ধরে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নানা টালবাহনা করে সময় পার করেন। বেতন বৃদ্ধির দাবিতে তারা শনিবার দুপুর থেকে কর্মবিরতি ঘোষণা দিয়ে আন্দোলনে নামেন। খবর পেয়ে সেখানে যান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এসময় মারধরের শিকার হন স্লোগান দেওয়া এক কর্মচারী।
একপর্যায়ে প্রশাসনিক ভবনের ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান নেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে আন্দোলনকারীরা ফটকের সামনে অবস্থান নিলে অবরুদ্ধ হয়ে পড়েন হাসপাতাল প্রশাসনের কর্মকর্তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কেউ যাতে মব সৃষ্টি করে হাসপাতালের ক্ষতি করতে না পারে সে চেষ্টা তিনি করেছেন। পরে তিনি মধ্যস্থতা করে বিষয়টি নিষ্পত্তি করেছেন।
পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য জানান, আগামী মাস থেকে কর্মচারীদের বেতন বাড়ানো হবে।
এসএ/সিলেট
দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে...
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলাবাহিনী গিয়ে...
সিলেটে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন...
সিলেটকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে আগামী ৫ ও ৬ অক্টোবর প্রথমবারের মতো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে...
সিলেটের দক্ষিণ সুরমায় পুরনো দ্বন্দ্বের জেরেই ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার সিলাম ইউনিয়নের চকের বাজার এলাকায় এ...