সিলেট বিভাগে হামের উপসর্গে আরও...
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।...
বানী
সিলেটসড়কে চলাচলকারী বাস আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর থেকে জেলার সব রুটে বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সরেজমিনে দেখা যায়, ধর্মঘট শুরুর পর সকাল থেকে হবিগঞ্জ থেকে কোনো অভ্যন্তরীণ বা দূরপাল্লার গণপরিবহন ছেড়ে যায়নি। বাসস্ট্যান্ডগুলোতে গন্তব্যে যাওয়ার জন্য অসংখ্য যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
বিকল্প বা নিজস্ব কোনো ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি তুঙ্গে উঠেছে।
এর আগে গত মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
তিনি অভিযোগ করে বলেন, "দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের 'এসএমএস' পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরে আটকে গাড়ি ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে আসছেন। বর্তমানেও আমাদের তিনটি গাড়ি তাদের কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে।"
শ্রমিক নেতারা জানান, এসব ঘটনার প্রতিবাদ এবং পূর্বের সমঝোতা অনুযায়ী হবিগঞ্জের বাসগুলো যাতে শেরপুর হয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই দাবিতেই তারা এই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলার কোনো রুটে বাস বা অন্যান্য গণপরিবহন চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা।
জুয়ে/সিলেট
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।...
সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে বালুর নিচে পাচারের সময় ৪ হাজার ৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বুধবার (৩০...
মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার আসামি রাজু আহমদ মুরাদ ওরফে মুরাদ আহমদ রাজুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত...
সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ এবং সার্বিক নিরাপত্তায় সমন্বিত ও মেগা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সিলেট সদর...