বর্ণাঢ্য আয়োজনে সুনাগঞ্জে জাতীয় সমবায়...
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা সমবায় অফিস বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির...
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি ও ছাতক উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোশাহিদ আলী, ছাতক উপজেলা প্রেসক্লাবের ক্রিড়া বিষয়ক সম্পাদক এ আর সায়েম, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার দপ্তর সম্পাদক লোকমান সহ এই তিন সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
প্রতিবাদকারীরা বলেন, সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে গিয়ে কোনো ধরনের হুমকি, হয়রানি কিংবা বাধার শিকার হবেন—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
তারা আরও বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা বা হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সাংবাদিক মোশাহিদ আলীসহ তিন সাংবাদিককে হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলেও প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়েছেন।
সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
টিএ/ছাতক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ ইং পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা সমবায় অফিস বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির...
সুনামগঞ্জের ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে সাব-কবলা দলিলকে হেবা দলিল হিসেবে নিবন্ধন করে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন...
সুনামগঞ্জের জামালগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়...
সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর...
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ইউনিয়নের জালালীচর ও জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা...