কানাইঘাট থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফার করা হয়।

রেফতারকৃত মসতাক আহমদ কানাইঘাট উপজেলার চৈলতা বাড়ী এলাকার মৃত হোসেন আহমদ এর পুত্র।

পুলিশ জানায়,  সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এএসআই (নি.) একেএম জিয়াউল হক সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করে কোতয়ালী সিআর-৩৭/২৬ এর পরোয়ানাভুক্ত আসামী মসতাক আহমদকে গ্রেফতার করা হয়।  ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।




এসএ/সিলেট