জকিগঞ্জে ৪ হাজার পিস...
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।আটক জুবেল আহমদ জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ও মানিকপুর ইউনিয়নের অন্তর্গত মরিচা-রগুরচক সড়কের প্রায় ৭০০ ফুট ইট সলিং সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে যুক্তরাজ্য প্রবাসী, আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন ‘স্মাইলিজ চ্যারিটি’ ইউকে’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি মাওলানা মুজিবুর রহমান তাপাদারের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, স্মাইলিজ চ্যারিটি’ ইউকে’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার সেলিম,গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল বাছিত, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান,নির্বাহী সদস্য জাকির হোসেন,রবিউল ইসলাম তাপাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, স্থানীয়দের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে এ সংস্কার কাজের ব্যবস্থা করা হয়েছে।
সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
সড়কটির অবশিষ্ট অংশও দ্রুত সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
এসএ/সিলেট
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।আটক জুবেল আহমদ জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের...
নগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)...
সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন ও সাধারন সম্পাদক...
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা, উপলক্ষে গো উইথ আফজাল কর্তৃক আয়োজিত ‘নাতে রাসূল সাঃ প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২০...