অবসরে যাচ্ছেন ওসমানী বিমানবন্দরের...
দীর্ঘ ১৮ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ। তাঁর অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার পয়েন্টে অভিযান চালিয়ে ৩০টি ভারতীয় টায়ারসহ এক যুবককে আটক করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে সালুটিকর বাজার পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, প্রিকেট-১০৩ ডিউটিরত এএসআই মোহাম্মদ সারোয়ার, এসআই সাহাবউদ্দিন খান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সালুটিকর বাজার পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি পুরাতন ডিআই পিকআপে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপ থেকে ৩০টি ভারতীয় টায়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধার করা টায়ারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে এএসআই মোহাম্মদ সারোয়ারের নেতৃত্বে এসআই সাহাবউদ্দিন খানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
এসএ/সিলেট
দীর্ঘ ১৮ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ। তাঁর অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা...
সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তাহের মিসবাহ’র নাম ঘোষণা করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ...
দেশের অগ্রগতি ও সামাজিক শান্তি বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে...
একজন মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই ডাক্তার হওয়া সার্থক হবে বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা....