নগরীতে শনিবার ৮ ঘণ্টা পর্যন্ত...
জরুরি সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি...
বানী
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানার্থে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এই বয়কটের সিদ্ধান্ত নিশ্চিত করে জানান, সিসিকের এই অনুষ্ঠানে দলের কোনো নেতাকর্মী অংশ নেবেন না।
এর আগে রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে নগরীর ৭টি প্রধান পয়েন্টে অবস্থান নিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম সিলেট সফর আমাদের জন্য অত্যন্ত সম্মানের। তাঁর প্রতি আমাদের শতভাগ শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আমরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছি এবং বিদায়ও জানিয়েছি।
মহানগর বিএনপির অনুষ্ঠান বয়কটের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, “গত দেড় দশকের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত, কারাবরণ ও অঙ্গহানির শিকার হয়েছেন, তাঁদের একটি বড় অংশ এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি।
দুঃসময়ে ত্যাগী এসব নেতাকর্মীর পাশে দাঁড়ানোকে রাজপথের কর্মী হিসেবে নিজের মানবিক দায়িত্ব মনে করেছি।
সেই কারণেই সংবর্ধনায় না যাওয়ার ব্যাপারে আমার বিবেক বাধা দিয়েছে।
তিনি আরও স্পষ্ট করেন, রাষ্ট্রপতি আমাদের সবার। তবে দলের ও ত্যাগের প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও আমরা রাজপথে নেতাকর্মীদের পাশেই থাকব।
জুয়ে/সিলেট
জরুরি সংস্কার ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি...
সিলেটের সাতটি সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ ৪৬ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।শুক্রবার (৩০...
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের কুড়ারপার গ্রামে এজমালি সম্পত্তি, মসজিদের হিসাব-নিকাশ এবং নামাজ পড়তে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের...
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের উদ্যোগে সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।তবে সরকারি নিয়ম...
নগরীতে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা...