সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা...
সিলেট সফরকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার সম্মানার্থে সিলেট সিটি...
বানী
সিলেট সফরকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে তার সম্মানার্থে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে পৌঁছান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর। সিলেট প্রবেশের পথে নগরীর ৭টি পয়েন্টে দাঁড়িয়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
দুপুরে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত সম্পন্ন করেন এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগ দেওয়ার কথা রয়েছে। তবে সিটি করপোরেশনের এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মহানগর বিএনপি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বয়কটের বিষয়টি নিশ্চিত করে জানান, এই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না।
বয়কটের কারণ ব্যাখ্যা করে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, "যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনা আয়োজন না করা এবং অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছে।
জুয়ে/সিলেট
সিলেট সফরকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার সম্মানার্থে সিলেট সিটি...
সিলেটে এক দিনের সফরে এসে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর...
সিলেট সফরকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায়...
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।