প্রতি লিটারের বোতলে ৭০...
নগরীতে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে চোরাচালান ও চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন নারী। এ সময় ভারতীয় লেদার সক্সের ২২০ প্যাকেটসহ একটি লেগুনা গাড়ী জব্দ করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় লেদার সক্সের ২২০ প্যাকেটসহ একটি লেগুনা আটক করে।
পুলিশের দাবি, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল। এ ঘটনায় জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের বাবলু আহমদের ছেলে সজিব আহমদকে আটক করা হয়।
একই সময়ে বিয়ানীবাজার পৌর এলাকার একটি বিপণিবিতানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদিজা বেগম ও রোকসানা বেগম নামে আরও দুই নারীকে আটক করে পুলিশ।
আটক খাদিজা কানাইঘাট উপজেলার সুরইঘাট গ্রামের শামীম আহমদের স্ত্রী এবং রোকসানা কুরারপাড় এলাকার মৃত নছির আলীর মেয়ে।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীতে বোতলজাত ভোজ্য তেলে প্রতি লিটারে প্রায় ৭০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা...
সিলেট নগরীর যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে বাস ও সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের...
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) হাফিজাহুল্লাহর সাক্ষাতে...
সিলেটের কানাইঘাটে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার চক্রের সদস্য মিজান উদ্দিন নামের এক...
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় তৎকালীন ফাঁড়ি ইনচার্জ ও বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড...