নগরীতে জেলা প্রশাসনের অভিযান, মসলা...
নানা অনিয়ম ও অসঙ্গতির কারণে নগরীর কালিঘাট এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসনে...
ছবি সংগৃহিত
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিভিন্ন সমস্যাও রয়েছে। এসব নিরসনে প্রয়োজনে সংসদে কথা বলবো।
তিনি আরও বলেন- সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একটি পরিপূর্ণ শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে চায় বর্তমান সরকার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখা আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব দাস ঝলকের পরিচালনায় জেলা পরিষদ হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোটেক এমরান আহমদ চৌধুরী চলমান বিদ্যুতের সমস্যা তুলে ধরে বলেন- পতিত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজরা কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে টাকা পাচার করে আজ তারা পালিয়ে গিয়ে সিঙ্গাপুরে আজ শীর্ষ ধনী বসবাস করছে। অথচ বিদ্যুতের ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। তবে আশার কথা- এ সংকট দ্রুত সমাধানে আপ্রাণ চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের কাজ করছে, যাতে ভবিষ্যতে বিদ্যুতের এই সমস্যা আর না হয়। পাশাপাশি বাসা-বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় সৌর বিদ্যুৎ উৎপাদনে সাধারণ নাগরিককেও উৎসাহ দিচ্ছে সরকার।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুস সালাম, সিলেট বিভাগীয় শাখার সদস্যসচিব এম. এন. জামান নাজমু, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম ও দপ্তর সচিব মো. লুতফুল্লাহ।
এসএ/সিলেট
নানা অনিয়ম ও অসঙ্গতির কারণে নগরীর কালিঘাট এলাকায় একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার জেলা প্রশাসনে...
কানাইঘাট উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল কোরআন শিবনগর মাদ্রাসার এনাম ও হিসাবের জলসা আগামী ৯ নভেম্বর (সোমবার) মাদ্রাসা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, কুদরত উল্লাহ মার্কেট একটি ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান। এটি শুধু সিলেট নগরীতেই পরিচিত নয়,...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে...
নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।...