সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ১৯১...
সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) সুনামগঞ্জ সদর ও...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাপুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে অবশেষে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। পরে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি।
পুলিশের হেফাজত থেকে পালানোর পর আসির মিয়া নিজের ফেসবুক আইডি থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় লাইভে এসে পলায়নের ঘটনা প্রচার করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই রাতেই আসির মিয়ার কাছ থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হলেও তাকে আটক করা সম্ভব হয়নি এরপর তাকে পুনরায় আটক করতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের একাধিক সূত্র জানায়, আসির মিয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ঘটনায়ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পালিয়ে যাওয়ার পর আসির মিয়ার অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে তার অবস্থান সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্টে নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেও আসামিকে আটকের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) সুনামগঞ্জ সদর ও...
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।...
সুনামগঞ্জের ছাতকে জাউয়া থেকে জামক হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে মাজেদ আহমদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ...
জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জগন্নাথপুর...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করেছে...