১৪ অক্টোবর বিকেলে জাউয়া থেকে জামক হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ; পরনে ছিল লাল পাঞ্জাবি, সন্ধান পেতে পরিবারের আকুতি।

ছাতকে নিখোঁজ মাজেদ, সন্ধানে পরিবারের আকুতি

post-title

সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে জাউয়া থেকে জামক হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে মাজেদ আহমদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।

নিখোঁজ মাজেদ আহমদ উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মহিম উদ্দিনের ছেলে। সে জামক হাফিজিয়া মাদ্রাসার হিফয শাখার শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ২০২৬, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে জাউয়া থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল পাঞ্জাবি।

অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ মাজেদের সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৩২১-২৭৬৮০৪, ০১৮৪০-৬৭২৮৪৮।

টিএ/ছাতক