নগরীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক...
নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত এক সপ্তাহ ধরে পরিচালিত এ...
ছবি : সংগৃহীত
নগরীর খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী (৬০) নামে এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেস নামের ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা। তিনি প্রায় আড়াই বছর ধরে ওই নির্মাণাধীন ভবনে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা ভবনের চতুর্থ তলায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও একটি রড উদ্ধার করা হয় বলে জানা গেছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ১৩ জন শ্রমিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নাইট গার্ডের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এসএ/সিলেট
নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত এক সপ্তাহ ধরে পরিচালিত এ...
সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে আকুয়া এলাকায় পড়ে থাকা কানাইঘাটের খালেদ আহমদ (২২) এর লাশ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার (১৬...
নগরীতে পুলিশের অভিযানে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার মো. আলী আকবর তপু মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, ছিনতাই ও চুরিসহ মোট...
নগরীতে হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নরসিংদীর মাধবদী থানার...
নগরীর পূর্ব জিন্দাবাজারে মূল্যছাড়ে অনিয়ম, নকল পণ্য বিক্রি ও বিদেশি পণ্যের নামে দেশি পণ্য বিক্রির অভিযোগে চারটি কাপড়ের দোকানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করেছে...