চৌধুরী বি এ মজহার উদ্দিনের...
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী জাবের সাদেকের পিতা চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন কোম্পানির ১৮ হাজার ৬৭২ পিস চকলেট ও একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় শরিফ নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায়।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দরগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের সামনে আঙ্গারজুরগামী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে এসব চকলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সঞ্জিত চন্দ্র দাসের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. শাহাব উদ্দিন খাঁনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় একটি নীল রঙের ডিআই পিকআপ গাড়ি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ চকলেট উদ্ধার করা হয়।
জব্দ করা চকলেটের মধ্যে রয়েছে ৫ কার্টুনে ২ হাজার ৪০০ পিস ১১.৫ গ্রাম ওজনের SNICKERS, ৪ কার্টুনে ১ হাজার ১৫২ পিস ৪০ গ্রাম ওজনের SNICKERS এবং ১৫ কার্টুনে ১৫ হাজার ১২০ পিস KITKAT NESTLE চকলেট। উদ্ধার করা এসব চকলেটের প্যাকেটে ‘MADE IN INDIA’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের হিসাব অনুযায়ী, জব্দকৃত চকলেটের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৫ হাজার ৩৬০ টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত ডিআই পিকআপ গাড়িটির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য ১২ লাখ ৭৫ হাজার ৩৬০ টাকা।
অভিযানে জাফলং বস্তি এলাকার আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তামাবিল এলাকার শরিফ নামে অপর এক ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, আটককৃত ও পলাতক দুই আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত চোরাচালান মামলা করা হয়েছে। আটকককৃত আরিফ হোসেনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী জাবের সাদেকের পিতা চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান এবং মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলেজ...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের মডেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। রোববার দুপুরে নগরের...
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে...
সিলেট জেলা পুলিশ সুপার ড. জাবের সাদেকের পিতা, হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ চৌধুরী বি.এ. মজহার উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির...