পচা ফল দিয়ে জুস, পোড়া...
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় মানবপাচারবিরোধী অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সদস্য ও ‘আদম ব্যবসায়ী’ হিসেবে পরিচিত কাউসার মিয়াকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নির্দেশনায় পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে এসআই তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। পরে পশ্চিম জাফলং ইউনিয়নের মাইজগাঁও এলাকায় কাউসার মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় মানবপাচার ও অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয় রয়েছে। চক্রটি বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে ভারতে পাঠানোর কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি অবৈধ পথে সীমান্ত পারাপারের সময় তাদের মোবাইল ফোন, ব্যাগ, টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাউসার মিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় মানবপাচারকারীদের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান প্রয়োজন। মানবপাচারকারীরা বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষকে ভারতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে। পরে অনেকেই প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, মানবপাচার ও অবৈধ সীমান্ত পারাপার বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশ জিরো টলারেন্স।
এসএ/সিলেট
নগরীর উপশহর এলাকায় পচা ফল দিয়ে জুস তৈরি, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট...
সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী তার দুঃসম্পর্কের দাদার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের সোমবার (১২ অক্টোবর)পক্ষ...
মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কনস্ট্রাকশন...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ নং ওয়ার্ডের সেক্রেটারি তৌসিফ নিমাদকে (২২) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর)...
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮...