প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও...
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
ছবি সংগৃহীত
আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ওয়াসা সিলেটের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (২৯ আগস্ট) বিকালে নিম্বার্ক আশ্রমে পৃথক পৃথকভাবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন, সদস্যসচিব রাজীব দে রাজু, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, নেহার রঞ্জন বাচ্চু, সুব্রত কুমার দেব, কৃপেশ চন্দ্র পাল, প্রদীপ কুমার দেব, চন্দন দাশ, দিপক কুমার দাশ, জিডি রুমু, তুহিন নাগ, পান্না চৌধুরী, নিতাই চন্দ্র পাল, অসীম কুমার সিংহ বাবলু, সবুজ তালুকদার, বিশ্বজিত দেব, সঞ্জয় সিংহ, মিন্টু সিংহ, অর্জুন ঘোষ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মান্না ভট্টাচার্য, চমক দে পল্লু, টিটন মল্লিক, ঝলক আচার্য্য, সাজন রায় সাজু, রিংকু চক্রবর্তী, হিরন গোস্বামী রিপন, সুকান্ত গুপ্ত, অমিত ত্রিবেদী, মিথিল পাল প্রান্ত, দীবা রানী দে বাবলী, সীমা সরকার, অমিত কুমার ধর, বিশাল চক্রবর্তী প্রমুখ।
সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক ও সম্প্রীতির ঐতিহ্যেরও অংশ। সিলেটে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। জন্মাষ্টমীর সকল আয়োজন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় আমাদের সমাজ এগিয়ে যাবে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। জন্মাষ্টমীর শোভাযাত্রাসহ সকল কর্মসূচি সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। এ আয়োজন সফল করতে আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করব।
মতবিনিময় সভায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রার নিরাপত্তা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে কীভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পাদন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ অসাম্প্রদায়িক ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যাবতীয় আয়োজন সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পৃথক মতবিনিময় সভায় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলা আহ্বায়ক কমিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে দুই নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মুজাহিদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে...
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিছন্নতা কর্মসূচি...
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...