কোতোয়ালী পুলিশের চেকপোস্টে পিকআপ আটক,...
সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ফুচকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় পিকআপের দুই...
সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
ছবি সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীরা দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, সমাজের সাধারণ, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় মানবাধিকার কর্মীদের সবসময় সোচ্চার থাকতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, নতুন মেয়াদের আইডি কার্ড গ্রহণের মাধ্যমে সংগঠনের প্রতিটি কর্মীর দায়িত্ব আরও বেড়ে গেল। এই পরিচয়পত্র শুধু পরিচয়ের প্রতীক নয়, বরং এটি মানুষের অধিকার রক্ষায় দায়িত্ব পালনের একটি অঙ্গীকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে নতুন মেয়াদের ‘আইডি কার্ড বিতরণ-২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালির মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও জাতীয় সদর দপ্তর (ঢাকা)-এর সহকারী মহাসচিব মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ-এর ডিজিএম এবং বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সদর দপ্তর (ঢাকা)-এর সমাজকল্যাণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি এম. এ হান্নান, বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: মুসলেহ উদ্দিন আহমদ, মীর্জা রেজওয়ান বেগ, আলহাজ্ব ডা. এম এ রকিব, শ্যামল চৌধুরী, মো. খালেদ মিয়া, শফিকুর রহমান শফিক, গোলাম আজম মঞ্জু, শিরিন আক্তার চৌধুরী, মোছাম্মত রুনা সুলতানা, শফিকুর রহমান, আল মামুন খান, নৃরেন্দ্র সিংহ, কামনা সীষ দাস বাপ্পু, মো: ইউসুফ সেলু, আব্দুল ওয়াদুদ প্রমুখ। আলোচনা পর্ব শেষে বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সকল সদস্য ও দায়িত্বশীলদের হাতে অফিসিয়াল আইডি কার্ড তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসএ/সিলেট
সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ফুচকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় পিকআপের দুই...
সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে কাজের মান এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব...
নগরীতেঝটিকা মিছিলের ঘটনায় জড়িত সন্দেহে মো. মাহফুজুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (১৩...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের শিক্ষাক্ষেত্রে বিশেষ...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।...