সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী...
ছবি সংগৃহিত
নেপালে বন্যা ও ভূমিধসে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি নিখোঁজ রয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে পড়ে।
এতে দাবি করা হয়, নেপালে হঠাৎ নেমে আসা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় আলম খান মুক্তি পরিবারসহ নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তার বা তার পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া যায়নি।
গত বুধবার নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা এরইমধ্যে ৫৬২ জনের দাঁড়িয়েছে। স্থানীয় ও বিদেশি মিলিয়ে নিখোঁজ আছে সহস্রাধিক মানুষ। হিমালয়ের এ ভূমিধসে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন ও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আত্মগোপনে রয়েছেন।
জানা যায়, ৫ আগস্টের পর মুক্তি ভারতে চলে যান। তবে সম্প্রতি তিনি সপরিবারে নেপাল গিয়েছিলেন। মূলত পরিবারের সাথে দেখা করতেই নেপাল যান তিনি। তার পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে ও মুক্তি ভারত থেকে নেপালে যান। এরমধ্যে খবর ছড়িয়ে পড়ে নেপালে দুর্যোগে সপরিবারে নিখোঁজ রয়েছেন আলম খান মুক্তি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন আলম খান মুক্তি। তিনি শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, আমি নিরাপদেই আছি। আমার পরিবারও দেশে রয়েছে। তবে একটি গোষ্ঠি কিছুদিন পরপর আমার নামে অপপ্রচার চালায়। তারা নানা গুজব প্রচার করে। এই গোষ্ঠিই আমার নিখোঁজ হওয়ার তথ্য ছড়িয়েছে।
মুক্তি বলেন, কিছুদিন আগে আমি পরিবারের সাথে দেখা করতে নেপাল গিয়েছিলাম। আমার পরিবারও সেখানে এসেছিলো। দীর্ঘদিন আমাকে না দেখতে পেরে আমার মেয়ে খুব কান্না করছিল। তাই সেখানে গিয়ে দেখা করি। তবে নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের আগেই আমরা ফিরে এসেছি। এখন তিনি ভারত অবস্থান করছেন বলে জানান আলম খান মুক্তি।
এসএ/সিলেট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন্ত্রী...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০০৯ সালের এই দিনে সিলেট-ঢাকা মহাসড়কে...
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদীনা মার্কেটস্থ একটি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টারী মাঠ থেকে এক সুবিশাল...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি...