ওসমানীনগরে ডিবি অভিযানে ভারতীয় পণ্যসহ...
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও...
বানী
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবাকে র্যাবে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) রাত ৮:৩০ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম বিদায়ী কর্মকর্তাকে এই সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁদের বক্তব্যে এসএমপিতে দায়িত্ব পালনকালে মাসুদ রানার দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা এবং সহকর্মীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব এসএমপি’র জন্য একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। স্মৃতিচারণ শেষে বক্তারা তাঁর নতুন কর্মস্থল র্যাবে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন): মোহাম্মদ এনামুল হক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)উপ পুলিশ কমিশনার (পিওএম): মোঃ রিয়াজুল কবির, পিএসসি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন): সুদীপ্ত রায় উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন): মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া অতিরিক্ত উপ পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআই, টিআই (প্রশাসন) ও কোর্ট ইন্সপেক্টরসহ এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জুয়ে/সিলেট
সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও...
সিলেট ট্রেনের টিকিট যেনো এক সোনার হরিণ। অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়ার পরপরই গায়েব হয়ে যায়। সাধারণ যাত্রীরা টিকিটের নাগাল পান না। এনিয়ে অসন্তোষ-সমালোচনা...
জকিগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ ।বৃহস্পতিবার (৮...
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ অক্টোবর) গোপন...