আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক...
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
২৪ নম্বর ওয়ার্ডে সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর চলাচল সহজ করা এবং নাগরিকসেবা আরও উন্নত করতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ করা হচ্ছে। পরিকল্পিত নগরায়ণের জন্য প্রয়োজনীয় জায়গা নিশ্চিত করতে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাদারপাড়া ও সবুজবাগ এলাকা পরিদর্শন এবং সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “নগরীর বিভিন্ন এলাকায় সড়ক সরু হওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে। একই সঙ্গে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।”
তিনি বলেন, “আমরা শুধু একটি সড়ক সম্প্রসারণ করছি না; এর সঙ্গে এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা উন্নত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। উন্নয়নকাজ বাস্তবায়নে এলাকাবাসী সহযোগিতা করলে পরিকল্পিতভাবে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
এ সময় তিনি সাদারপাড়া ৪ নম্বর সড়কের সম্প্রসারণ ও ড্রেন উন্নয়নকাজ পরিদর্শন করেন। সড়ক সম্প্রসারণের জন্য যারা স্বেচ্ছায় নিজেদের ভূমি দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিসিক প্রশাসক বলেন, “নগর উন্নয়নের স্বার্থে নিজেদের জায়গা স্বেচ্ছায় দিয়ে যারা সহযোগিতা করেছেন, তারা প্রশংসার দাবিদার। তাদের এই সহযোগিতা এলাকার মানুষের চলাচল সহজ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুন্দর ও পরিকল্পিত পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।”
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, প্রকৌশলী সুমন চন্দ্র দে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সিসিক প্রশাসক ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বায়তুন নূর কলাপাড়া মসজিদ কমিটি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকসুবিধা নিয়ে তাদের কথা শোনেন।
পরিদর্শনকালে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, মুরুব্বি সাইদুর রহমান, জালাল উদ্দিন শামীম, আবুল কালাম আজাদ, নাসিরুদ্দিন রব, কালা মিয়া, মুক্তার রাফি, ফারুখ মিয়া, আমিন মিয়া সোহান, সাইদুল রহমান জীবেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ...
গোলাপগঞ্জ সংবাদদাতা : পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার পৌর শহরে...
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে...
সিলেট ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির...