আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক...
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
ছবি সংগৃহীত
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি এপেক্সিয়ান জি.ডি. রুমু এর সভাপতিত্বে ও জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহালয়া উদযাপন পরিষদের বৃত্তি বিতরণ উপকমিটির আহবায়ক স্বপন চক্রবর্ত্তী, সদস্য সচিব অসিত সূত্রধর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের যুগ্ম সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, শিক্ষক স্বরূফা বেগম, হিসাব রক্ষক মোঃ শাহজাহান প্রমুখ।
অনুষ্ঠানে জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের পক্ষ থেকে আগামী ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় বৃত্তি প্রদান করার ঘোষণা দেয়া হয়।
শেষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিথিবৃন্দের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন বিষয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ও সুযোগ নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে এগিয়ে আসতে হবে। সঠিক পরিচর্যা ও উপযুক্ত পরিবেশ পেলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেশের বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে।
প্রতিবন্ধী শিশুদের প্রতি সামাজিক কুসংস্কার বা নেতিবাচক মনোভাব দূর করতে পরিবার ও সমাজের মানসিকতা পরিবর্তন করতে হবে। বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের বৃত্তি প্রদানের উদ্যোগ ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সরকারি নীতিমালার সঠিক বাস্তবায়নের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসএ/সিলেট
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ...
গোলাপগঞ্জ সংবাদদাতা : পেশাদার সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার পৌর শহরে...
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে...
সিলেট ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির মুন্নার পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির...