আম্বরখানা শাখা,সিলেট আই, এফ, আই, সি ব্যাংকের সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

post-title

বানী

আম্বরখানা শাখা সিলেট আই এফ আই সি ব্যাংকের সুবর্ণ জয়ন্তী (৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অদ্য বৃহস্পতিবার (৮ই অক্টোবর ২০২৬) সকাল ৯ টায় সিলেট শহরের আম্বরখানা হতে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক শাখায় এসে শেষ হয়।

এতে আই এফ আই সি ব্যাংকের আম্বরখানা শাখা ও উপশাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রাটিতে নেতৃত্ব দেন, জনাব ইসলাহ উদ্দিন চৌধুরী, শাখা ব্যবস্থাপক, আম্বরখানা শাখা। ।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠাণ হিসেবে ১৯৭৬ সালে আই এফ আই সি ব্যাংকের যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠানটি গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের অবিচল বিশ্বাস ই ছিল ব্যাংকের সাফল্য ও অগ্রগতির অন্যতম প্রধান অনুপ্রেরণা। গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশা কে গুরুত্ব দিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে আই এফ আই সি ব্যাংক।

কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে সারাদেশে শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে আই এফ আই সি ব্যাংক। বর্তমানে সরকারি মালিকানা রয়েছে ৩২.৭৫%, শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংকিং নেট্ওয়ার্ক আছে ১৪১৩ (শাখা-১৮৯ টি ও উপশাখা-১২২৪ টি), ৫৫০০০+ কোটি টাকার আমানত রয়েছে। আছে ২৫ লাখ+ গ্রাহক। আগামী দিনেও নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আর্থিক চাহিদা ও প্রত্যাশা কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার রয়েছে।

শেষে ব্যাংক ভবনে শাখা ব্যবস্থাপক আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন।

জুয়ে/সিলেট