কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...
ছবি সংগৃহীত
কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশমেইল ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান। শনিবার রাতে কুলাউড়ার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নজরুল ইসলাম খান কুলাউড়ার স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
একই সঙ্গে কুলাউড়ার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। নজরুল ইসলাম খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনসাধারণের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি কুলাউড়ার সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এম মোক্তাদির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, শ্রী বিশ্বজিৎ দাস, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, এইচ ডি রুবেল প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় কুলাউড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন।
এসএ/সিলেট
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...
সাবেক অর্থমন্ত্রী ও প্রথিতযশা রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে তাঁর কবরে জিয়ারত...
দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এসব...
মসজিদের জায়গা বারবার জবরদখল এবং সরকারি জায়গা দখলের অভিযোগে আব্দুল মুকিত (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৫...
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে একটি খামারের ৭০টি ডিমপাড়া হাঁস মারা গেছে। এ ঘটনায় আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন খামারির...