হবিগঞ্জের উন্নয়নে ৮১৫ কোটি টাকার...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি বড়...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলার তিসকারপুল এলাকায় মাছবাহী একটি পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের তিসকারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. বাচ্চু মিয়া (৪০)। তিনি লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী।
স্থানীয় সূত্র জানায়, সকালে মাছ বোঝাই একটি পিকআপ লাখাই থেকে হবিগঞ্জের দিকে রওয়ানা হচ্ছিল। পথে তিসকারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপের ড্রাইভারের পাশের সিটে বসা বাচ্চু মিয়া ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় টমটমের ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। খবর পেয়ে লাখাই থানার এসআই মো. শাহ আলম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এসএ/সিলেট
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার একটি বড়...
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যেই নিরসনের আশা করছে সরকার। একই সঙ্গে প্রকল্পের...
হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায়...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টমটমের (ইজিবাইক) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এ ঘটনায়...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে...