কুলাউড়ায় চা শ্রমিকদের মধ্যে...
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক...
অস্ত্র, মাদক ও অবৈধ বালু-পাথর উদ্ধারে জোরদার অভিযান
ছবি সংগৃহীত
সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইলের পক্ষ থেকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের আওতাধীন ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি পিস্তল, ৬টি এয়ারগান, ৫টি পাইপগান, ১টি ওয়ান শুটারগান, ৪০ রাউন্ড কার্তুজ, ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।
এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হয়েছে। এ সময় ২ হাজার ১২১ ঘনফুট বালু ও ৭ হাজার ৪৬৫ ঘনফুট পাথর জব্দ করা হয়। সিলেট অঞ্চলের কালাসাদেক, গুচ্ছগ্রাম, ধলাই ব্রিজ এলাকা, পিয়াইন নদী, বাল্লাঘাট ও জাফলং ব্রিজ এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন প্রতিরোধে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
মিডিয়া ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষা, উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দুর্গম হাওর এলাকায় বন্যাকবলিত মানুষের কাছে কোথাও কোথাও ড্রোনের মাধ্যমে ত্রাণ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদ পাচার প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ।
এসএ/সিলেট
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার প্রবীণ মুহতামিম, প্রখ্যাত বুজুর্গ আলেম...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল বিদেশি মদসহ রিপন চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর উত্তরসুর...
মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ধলাই নদীতে পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছেন।রোববার (১৩ সেপ্টেম্বর)...
মিঠা পানির জলাভূমি নামে খ্যাত এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি হাওরে জেলেদের জালে এবারো ধরা পড়ছে রূপালী ইলিশ। ইতোপূর্বেও এই হাওরে ইলিশ মাছ ধরা পড়লেও অন্যান্য...