গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় শটগান ও...
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর)...
ছবি সংগৃহীত
মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়।
ওই শিশুর মা সিলেট কোতোয়ালি মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মতিউর রহমান নামে কাজিরবাজার মাদ্রাসার এক শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আশিক আলীর ছেলে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে শিশুটির মা অভিযোগ করেছেন, তার ১২ বছর বয়সি ছেলে সিলেট মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসায় শিক্ষার্থী। মাদ্রাসার শিক্ষক মতিউর রহমান গত এক মাস ধরে বিভিন্ন সময় শিশুটিকে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে শিশুটিকে তাঁর কক্ষে ডেকে নিয়ে পোশাক খুলে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে শিশুটির মা জানান, কয়েক মাস ধরে এমন ঘটনা ঘটলেও ভয়ে শিশুটি বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। নির্যাতিত হয়ে বা নির্যাতনের ভয়ে ছেলে বার বার মাদ্রাসা থেকে পালিয়ে আসতো। তাকে ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখানো হয়েছিল। তবে এবার পালিয়ে আসার পর সে তার মামাকে ঘটনা খুলে বলে।
নির্যাতিত শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিশুটি জানায়, মাদ্রাসার একাধিক শিক্ষক তার বয়সি ছাত্রদের আদর বা শাসনের অজুহাতে নানানভাবে যৌন নির্যাতন চালাতেন। এজন্য অনেক শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যেতে চায়।
অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মইনুল জাকির গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে শিক্ষক মতিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর)...
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা...
সিলেট নগরীর কদমতলী দরিয়াশাহ মাজার সড়কের পাশে সুরমা নদীর তীরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের পরিত্যক্ত সামগ্রীসহ অপচনশীল বর্জ্য...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।...
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ও চিকনাগুল বাজারে অভিযান চালিয়ে অন্তত ৬০টি অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১ অক্টোবর)...