গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় শটগান ও...
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর)...
মুরাদপুর বাইপাসে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
ছবি সংগৃহীত
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। এ সময় SRB-9-এর সদস্য এবং কার্যালয়ের অন্যান্য সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
এ ছাড়া পরিবেশ দূষণের দায়ে এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন জেলাসমূহে শব্দদূষণকারী এবং অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ অক্টোবর)...
সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা...
সিলেট নগরীর কদমতলী দরিয়াশাহ মাজার সড়কের পাশে সুরমা নদীর তীরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মোবাইল ও ইলেকট্রনিক পণ্যের পরিত্যক্ত সামগ্রীসহ অপচনশীল বর্জ্য...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।...
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ও চিকনাগুল বাজারে অভিযান চালিয়ে অন্তত ৬০টি অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১ অক্টোবর)...