এসএমপির ডিবির অভিযানে ৩৩১ পিস...
সিলেটের কোতোয়ালী ও জালালাবাদ থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩৩১ পিস ইয়াবা, নগদ ২৬,১২০ টাকা এবং...
অপরাধ দমনে এসএমপির বড় সাফল্য আইন-শৃঙ্খলা রক্ষায়
ফাইল
সিলেট নগরীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গত ২৪ ঘণ্টার এক চিরুনি অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি সহ সর্বমোট ৬৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশের বিশেষ টিম।
অভিযান চলাকালীন নগরীর সড়কগুলোতে সুশাসন ও শৃঙ্খলা ফেরাতে তৎপর ছিল ট্রাফিক বিভাগও। এ সময় হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্রহীন এবং ট্রাফিক আইন অমান্যকারী ১৭৯টি যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে আইন ভঙ্গের অভিযোগে ৭৬টি গাড়ির নামে মামলা দায়ের করা হয় এবং প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ১০৩টি যানবাহন জব্দ করে হেফাজতে নেয় পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন জানিয়েছেন,অপরাধীদের আইনের আওতায় আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে আদালতের অর্পণ করা হয়েছে।
জুয়ে/সিলেট
সিলেটের কোতোয়ালী ও জালালাবাদ থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩৩১ পিস ইয়াবা, নগদ ২৬,১২০ টাকা এবং...
নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উদ্যোক্তারা শুধু ব্যবসা করছেন না, তারা নিজেদের কর্ম ও উদ্যোগের মাধ্যমে...
সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মাদক, অনলাইন...
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩০ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে জামিন আবেদন নামঞ্জুর করেছেন...