নগরীতে ট্রাফিক পুলিশে অভিযানে ১৪০...
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার...
ছবি সংগৃহীত
নগরীর কালীঘাট শাহচট সড়কের ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো উন্নত ও চলাচলের উপযোগী করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সড়কগুলো সংস্কার ও উন্নয়ন করা হবে।
তিনি বলেন, কালীঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সড়কের উন্নয়ন করা হচ্ছে। কাজের মান যথাযথভাবে বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
সিসিক প্রশাসক আরও বলেন, উন্নয়নকাজ বাস্তবায়নে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাজ চলাকালে যাতে মানুষের দুর্ভোগ কম হয়, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।
এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, ঠিকাদার শহিদুর রহমান সানিসহ কালীঘাট এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার...
সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু বক্কর কানাইঘাট উপজেলার নিজ চাউরা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলায় কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা নয়, মেধা ও যোগ্যতার...
সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...