নগরীতে ট্রাফিক পুলিশে অভিযানে ১৪০...
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংস্থ মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমন।
মঙ্গলবার বেলা ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেনের সার্বিক পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক ইমান আলী, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রুকুনুজ্জামান রুকন এবং মুসলিমনগর সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। অনুষ্টানে অতিথির বক্তব্যে মোঃ করিম মাহমুদ লিমন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সাহায্য করবে। উদ্বোধনী ম্যাচে বিদ্যালয়ের নবম শ্রেণি ও দশম শ্রেণি প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় দুই দলের খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য ও টানটান উত্তেজনাপূর্ণ লড়াই উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের দারুণভাবে আনন্দিত করে। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এসএ/সিলেট
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার...
সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু বক্কর কানাইঘাট উপজেলার নিজ চাউরা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলায় কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা নয়, মেধা ও যোগ্যতার...
সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...