জকিগঞ্জে সুরমা পাড়ের মরিচাবাসীর কষ্ট...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
ছবি সংগৃহীত
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, গ্রামের উন্নয়ন ব্যতিরেকে দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান সরকার দেশের সর্বাঙ্গীন ও টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। তাই কৃষকদের ভাগ্যের পরিবর্তন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হলে জাতীয় অর্থনীতি অটোমেটিক শক্তিশালী ও উন্নত হবে।
জেলা পরিষদের লক্ষ্য ও অঙ্গীকার ব্যক্ত করে আবুল কাহের চৌধুরী শামীম আরও বলেন, গ্রামীন অবকাঠামোগত মানোন্নয়নে সিলেট জেলা পরিষদ সর্বদা বদ্ধপরিকর। গ্রামগঞ্জের মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তাঘাট, যোগাযোগ ও কৃষি সহায়ক কাঠামোর সংস্কারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করার পরিকল্পনা নিয়ে জেলা পরিষদ কাজ চালিয়ে যাচ্ছে।
বিএনপির রাজনীতি হল উন্নয়ন, দেশের উন্নয়ন, কৃষক, জনতার উন্নয়ন করাই বিএনপির মূল লক্ষ্য।
সিলেট জেলা পরিষদ কর্তৃক বিয়ানীবাজার আলীনগর ইউনিয়নের হেতিমখানী কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তা উন্নয়নে আর্থিক বরাদ্ধ প্রদান করায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নাগরীক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মঙ্গলবার হেতিমখানী গ্রামের প্রবীন মুরব্বি সুন্দর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মিজাউর রহমান সামু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী শাহিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী শাহিনুর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাওয়াজিস চৌধুরী সাকি ও শামীম আহমদ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী প্রমুখ।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
প্রতিটি শিশুর জন্য নিরাপদ বিদ্যালয়, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বাস ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত হয়েছে।...
আগামী ১০ অক্টোবর থেকে সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি...
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বৃহত্তর সারীঘাট এলাকার বাসিন্দারা ক্বারী নাসির উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম...