নগরীতে ট্রাফিক পুলিশে অভিযানে ১৪০...
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার...
ছবি সংগৃহীত
সিলেটে র্যাবের অভিযানে চার জুয়াড়িকে আটক হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বরায়া উত্তরভাগস্থ পাঁচমাইল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
আটককৃতরা হলো- বরায়া উত্তরভাগের সিরাজুর রহমানের ছেলে জামিরুল রহমান, একই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে জুবের আহমদ, আবদুল শহিদের ছেলে সোয়েব আহমেদ ও দাঁড়িপাতন গ্রামের আবদুল হান্নানের ছেলে রুহুল আমিন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে র্যাবের একটি দল শ্রীরামপুর বাইপাস এলাকায় অবস্থান করছিল। এসময় দলটি গোপন সূত্রে জানতে পারে পাঁচমাইল বাজারের একটি দোকানের ভেতর অনলাইন জুয়াড়িরা জুয়া খেলছে।
খবর পেয়ে র্যাবের দলটি তাৎক্ষণিক ওই দোকানে অভিযান চালায়। এসময় জুয়াড়িরা কৌশলে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। জুয়া খেলারত অবস্থায় চার যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে। আটকৃকতরা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছে।
এসএ/সিলেট
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার...
সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু বক্কর কানাইঘাট উপজেলার নিজ চাউরা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলায় কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা নয়, মেধা ও যোগ্যতার...
সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...