টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) নামে আরও একজনের মিরেদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সত্যেন্দ্র নাথ সতী জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুরের মৃত সুবল দেবনাথের ছেলে।
এর আগে এদিন সকালে অরুণ দেবনাথ (৪০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—পূর্ব ভবানীপুর গ্রামের মৃত যোগেন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩২) এবং নিহত অরুণ দেবনাথের ছোট ভাই অধীর দেবনাথ (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকা থেকে নয়জন একটি ছোট নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে হঠাৎ ঝোড়ো বাতাসের কবলে পড়ে বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা নয়জনের মধ্যে পাঁচজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।
পরবর্তীতে শনিবার বেলা ১১টার দিকে অরুণ দেবনাথ ও বিকেল ৫টার দিকে সত্যেন্দ্র নাথ সতীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনও নিখোঁজ দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার শেষ রাতে মইয়ার হাওরে নৌকাডুবিতে চারজন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে একজনের ও বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও দুজন নিখোঁজ রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ভোর রাতে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ হয়েছিলে। হাওর থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের জন্য সিলেট ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়েছে।
সিলেট
ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হুমায়ুন কবির বলেন, ‘এত বড় হাওরে নির্দিষ্ট
কোনো সীমানা নেই। প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করতে
সক্ষম হয়েছি। বাকি দুজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’
এসএ/সিলেট
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গোসলের সময় পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম আলী আকবর খান (৭২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার...
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও...
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সংরক্ষিত এলাকায় প্রবেশ ও পরিবেশদূষণের অভিযোগে পর্যটকবাহী ছয়টি হাউসবোটের বিরুদ্ধে মামলা ও...
সুনামগঞ্জের পৌরসভার প্যানেল ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমেদ রাসেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতে মদ্যপ অবস্থায় সুনামগঞ্জ শহরে চলাচল...
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা...