সিলেটকে সুপরিকল্পিত ও বাসযোগ্য নগরী...
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ' (সিউক)-এর প্রথম সভা...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপির গাড়িবহরে একাধিক জায়গায় ইটপাটকেল নিক্ষেপের পর সিলেট সার্কিট হাউজে চলে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল পৌনে চারটায় তারা সিলেট সার্কিট হাউজে পৌঁছান।
তবে কানাইঘাট উপজেলায় পদযাত্রা কর্মসূচিতে তারা যাবেন কি না সে ব্যাপারে কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে।
এদিকে, কানাইঘাট উপজেলায় বিকাল তিনটা থেকেই পদযাত্রা কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এনসিপির কানাইঘাট উপজেলার দায়িত্বশীল বোরহান উদ্দিন ইউসুফ।
তিনি বলেন, গোলাপগঞ্জে হামলা হয়েছে শুনেছি। আমাদের অনুষ্ঠান এখনো স্থগিত করা হয়নি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না এ ব্যাপারেও জানানো হয়নি। আমরা জানি সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আসবেন।
এর আগে এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোলাপগঞ্জ উপজেলায় প্রবেশ করলেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে স্থানীয়রা। একইভাবে অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়।
অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে গোলাপগঞ্জ উপজেলা গেইটস্থ নূর ম্যানশনের সামনে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর আবার এনসিপির গাড়িবহর হেতিমগঞ্জের পাঁচ মাইল এলাকায় পৌঁছালে সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এনসিপির দাবি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে যারা ইটপাটকেল নিক্ষেপ করেছেন তাদের মধ্য থেকে কাউকে কোনো দলের স্লোগান দিতে শোনা যায়নি।
এসএ/সিলেট
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ' (সিউক)-এর প্রথম সভা...
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা আগামী ১০ অক্টোবর থেকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফর উপলক্ষে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে সিলেট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি সিলেট সফরে আসছেন।এ...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে চোরাচালান ও চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন নারী। এ সময় ভারতীয় লেদার সক্সের ২২০ প্যাকেটসহ...
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফর ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাজার জিয়ারত ও নাগরিক...