সিলেট-জকিগঞ্জ সড়কের বুকজুড়ে সবুজে...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সুমাইয়া ফেরদৌস। বুধবার (২৯ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে কানাইঘাট উপজেলা প্রশাসনে যোগদান করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান।
এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১৩ জুলাই সুমাইয়া ফেরদৌস সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ২৭ জুলাই তাকে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা এর আগে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সুমাইয়া ফেরদৌসের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাসিমপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। তার স্বামী মুদাব্বির হোসেন সিলেট এমসি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
চাকরি জীবনে তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাখার কর্মকর্তা (আরডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কানাইঘাটে দায়িত্ব পালনের শুরুতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি কানাইঘাটের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সহযোগিতায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কৃতী সন্তান গড়গাঁও গ্রামের আশিকুর রহমান...
কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। শনিবার (১২...
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...