বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও...
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো দেশের বিপুল যুবশক্তি। এই জনশক্তিকে দক্ষ, শিক্ষিত ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের গতি বহুগুণ বৃদ্ধি পাবে।
বুধবার (২৯ জুলাই) সকালে দি এইডেড হাই স্কুল প্রাঙ্গণে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, যুবশক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে হলে তাদের যুগোপযোগী, মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা হচ্ছে এবং কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষার সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের তরুণরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি উন্নত জাতি গঠনের ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষানুরাগী বদরুজ্জামান সেলিম।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক শমসের আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেইন, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, সাবেক কাউন্সিলর জামাল আহমদ এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দীপাল কুমার সিংহ।
অনুষ্ঠানের শুরুতে সিসিক প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ সমাজসেবক মাহিউদ্দিন সেলিমের আর্থিক সহযোগিতায় নির্মিতব্য বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুদ্ধ পানির সংকট, খেলার মাঠ ও প্লে-জোনের অভাব, অভ্যন্তরীণ সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন। জবাবে সিসিক প্রশাসক এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর সিসিক প্রশাসক হলি ক্সুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যবসায় নেতা নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এসএ/সিলেট
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্যোগে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের...
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের...