সিলেট-জকিগঞ্জ সড়কের বুকজুড়ে সবুজে...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শিক্ষার্থীদের জন্য মানসম্মত অবকাঠামো, নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ সংস্কার, দুটি ফটক নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সিলেটের শিক্ষা বিস্তারে ঐতিহ্যবাহী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো কাঙ্ক্ষিত মানে উন্নীত হয়নি। তাই শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন বিদ্যালয়টির উন্নয়নকাজ হাতে নিয়েছে।
তিনি জানান, ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দুটি নতুন ফটক নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে বিদ্যালয়ের অন্যান্য অবকাঠামোগত সমস্যাও সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও আধুনিক শিক্ষা পরিবেশ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিম, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার।
এ সময় সিনিয়র শিক্ষক মো. আজিজুর রহমান, মো. আবুল খায়ের, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কৃতী সন্তান গড়গাঁও গ্রামের আশিকুর রহমান...
কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। শনিবার (১২...
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...