সুনামগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ...
সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জে মাদক কারবারি ‘পাথর বাবা’সহ আরও চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন সদৃশ পাউডারসহ মাদক সেবনের নানা উপকরণ জব্দ করা হয়।
রোববার (২৬ জুলাই) গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার কলাইয়া গ্রামে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কলাইয়া গ্রামের মজিবুর রহমান ওরফে পাথরশাহ, আব্দুল হাই, জুবায়ের এবং দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের আক্কাস মিয়া ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক কারবার আড়ালে রাখতে লালসালু গায়ে নিজেকে পাথর শাহ নামে পরিচিত করে তোলেন মজিবুর রহমান। মানুষের কাছে হয়ে ওঠেন ‘পাথর বাবা’।
বিভিন্ন সময় চতুর্দিকে পাথর বসিয়ে মোমবাতি জ্বালিয়ে ভক্তদের নিয়ে চলে গাঁজা-ইয়াবা সেবনের আসর। এসব ঘটনা জানাজানি হলে পুলিশের পক্ষ থেকে কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু কোনোভাবে খবর পেয়েই সটকে পড়তেন তারা। পরে রোববার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে ক্রেতা সাজিয়ে পাঠিয়ে হাতেনাতে চারজনকে মাদক বেচাকেনার অপরাধে আটক করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গণমাধ্যমকে বলেন, ‘পাথর বাবা’ তার মাদক ব্যবসাকে আড়ালে রাখতে একটা দোকান খুলে বসে পাথর শাহ নাম দিয়ে। আমরা কয়েকবার অভিযান চালিয়েছি কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। রাতে তাকেসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার...
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণের উদ্যোগ হিসেবে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান...
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বাবুল মিয়া (৩৫)।সোমবার...
সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তানভীর আহমদ জাকির ও আব্দুস সালাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে...
কম খরচে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়া ২৪ বছর বয়সী কোরআনের হাফেজ জায়েদ আলী শাহ। দালাল চক্রের খপ্পরে পড়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে গ্রিসে পৌঁছালেও...