কানাইঘাটের দনা সীমান্তে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরেক আসামি গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাটের দনা সীমান্তে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরেক আসাামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দনা রাঙ্গিছড়া এলাকা হতে  তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হুসাইন আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার দনা রাঙ্গিছড়ার মঈন উদ্দিনের পুত্র।

পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে এএসআই (নি,) শামীম নুর, এএসআই (নি.) রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ দনা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে হুসাইন আহমদকে আটক করতে সক্ষম হয়।

আটক হুসাইন আহমদ কানাইঘাট থানার মামলা নং-২, তারিখ- ০২ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-১৬৬, ধারা- ৭/৯(৩)/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর এজাহারনামীয় পলাতক আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এসএ/সিলেট