উদ্ধার হওয়া আরও ৫২টি মোবাইল...
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানায় দায়ের হওয়া ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে...
ফাইল ছবি
কোম্পানীগঞ্জ সিলেট)প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
নিহত রাসেল মিয়া (৩০) উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। এ ঘটনায় আল আমিন নামের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আল আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় ভোলাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাসেল মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহত আল আমিনকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে সুরতহাল প্রতিবেদন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাককে আটক করা যায়নি।
এসএ/সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানায় দায়ের হওয়া ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে...
কোম্পানীগঞ্জ সিলেট)প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সফরকালে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ...
সিলেটের গ্রিড উপকেন্দ্রে গুরুত্বপূর্ণ সংস্কার ও মেরামতকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন...
মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। চলতি বছরের ৮ মাসে বিভিন্ন অপরাধে যানবাহন থেকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা আদায় করা...